পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত ২৩ আগস্ট মেঘলা সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ১৩ বছরের মধ্যে পাকিস্তানের কোনো শীর্ষ কূটনীতিকের এটাই প্রথম ঢাকা সফর। পাকিস্তান থেকে ৫৪ বছর আগে স্বাধীন হওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনই ছিল তাঁর এ সফরের মূল লক্ষ্য।
বিমানবন্দরে পা রেখেই আশাবাদী সুরে ইসহাক দার নিজের ঢাকা সফরকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে ‘নতুন অধ্যায়ের’ সূচনার পাশাপাশি দুই দেশের অংশীদারত্বে নতুনভাবে প্রাণ সঞ্চার করবে।
দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। গত এক বছরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : আনিছুল ইসলাম বিপ্লব
অফিস : সার্কিট হাউস মোড়, সাতক্ষীরা। মোবাইল: ০১৭৫৫৩৮০৩৮০
ই - মেইল : alormichil23@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ আলোর মিছিল ২৪