
ক্যারিয়ারে গান ও অভিনয় একসঙ্গে চালিয়ে যেতে চান পারশা। তবে নিজেকে সব সময় গানের মানুষ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বলেন, ‘আমি অভিনয় এখনো সেভাবে রপ্ত করতে পারিনি। গান আমার অন্তরের সঙ্গে মিশে আছে। গান ছাড়া আমি অচল। গান শুনতে ও গাইতে ভীষণ ভালো লাগে। আর অভিনয় করার পর কেউ পছন্দ করলে অনুপ্রাণিত হই। ফিডব্যাক পেলে ভালো লাগে। আরও অভিনয় করতে ইচ্ছা করে।’
Leave a Reply