মো.জাহিদুর রহমানের ছড়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২১৭ বার নিউজ টি পড়েছে

ছত্রিশ জুলাই
মো. জাহিদুর রহমান

 

 

ফ্যাসিবাদের দুঃশাসনে
উঠেছিলো নাভিশ্বাস
বন্দীদশায় জনগণে
করতো শুধু হা-হুতাশ।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে
ছাত্ররা যেই জাগলো
পিশাচিনী ভীত হয়ে
লেজ গুটিয়ে ভাগলো।

বীর জনতা বুক পেতে দেয়
উত্তাল সেই সেদিনে
নতুন স্বদেশ আনে তারা
রক্ত দামে কিনে।

চব্বিশের ছত্রিশ জুলাই
গৌরবোজ্জ্বল দিন
বাংলাদেশের ইতিহাসে
শ্রেষ্ঠ অমলিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬ © আলোর মিছিল ২৪