
ফ্যাসিবাদের দুঃশাসনে
উঠেছিলো নাভিশ্বাস
বন্দীদশায় জনগণে
করতো শুধু হা-হুতাশ।
জুলাই-আগস্ট অভ্যুত্থানে
ছাত্ররা যেই জাগলো
পিশাচিনী ভীত হয়ে
লেজ গুটিয়ে ভাগলো।
বীর জনতা বুক পেতে দেয়
উত্তাল সেই সেদিনে
নতুন স্বদেশ আনে তারা
রক্ত দামে কিনে।
চব্বিশের ছত্রিশ জুলাই
গৌরবোজ্জ্বল দিন
বাংলাদেশের ইতিহাসে
শ্রেষ্ঠ অমলিন।
Leave a Reply