ঋণ যেভাবে খেয়ে ফেলছে গোটা দক্ষিণ বিশ্বকে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার নিউজ টি পড়েছে

শ্রীলঙ্কা তার ইতিহাসের সবচেয়ে জটিল অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় পার করছে। ২০২২ সালে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছিল। লাগামহীন ও উচ্চ সুদের ঋণ, দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা ও বাইরের ধাক্কা—এই তিনের বিষাক্ত মিশ্রণেই সেটা ঘটেছিল।

এ সময় ‘আরাগালায়া’ নামে নাগরিক আন্দোলনের ব্যানারে দেশজুড়ে গণবিক্ষোভ শুরু হয়েছিল। আন্দোলনের মূল দাবি ছিল জবাবদিহি, অর্থনৈতিক ন্যায়বিচার ও রাজনৈতিক দুর্নীতির অবসান। এই গণ–আন্দোলনের চাপেই শেষ পর্যন্ত তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর পদত্যাগের পর রনিল বিক্রমাসিংহে আবার ক্ষমতায় আসেন। নতুন একটা নির্বাচনের দাবি পিছিয়ে দিয়ে তিনি ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচির আওতায় ৩০০ কোটি ডলারের সহায়তা নেন। একই বছরের শেষে বেইল আউট প্যাকেজের দ্বিতীয় কিস্তি পেতে চীন, ভারত, জাপানসহ একাধিক ঋণদাতা দেশের সঙ্গে ঋণ পুনর্গঠন চুক্তি করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬ © আলোর মিছিল ২৪