
বাইলজ অনুযায়ী, এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর দ্বিতীয় থেকে ষষ্ঠ হওয়া দলগুলো পাবে বাছাইপর্ব খেলার টিকিট। কিন্তু পাকিস্তান এবার নাম প্রত্যাহার করায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম চালু করেছে। সেই নিয়মে, টুর্নামেন্টের শীর্ষ পাঁচে থাকলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে প্লে–অফ।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসানও টুর্নামেন্টের শুরু থেকে জানতেন, শীর্ষ ছয়ে থাকলেই পাওয়া যাবে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ। কিন্তু দুই দিন আগে এফআইএইচ থেকে পাওয়া চিঠি দেখে জানলেন, অন্তত পঞ্চম হতে হবে এশিয়া কাপে।
Leave a Reply