বাংলাদেশ হকি দলের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়নি, কারণ পাকিস্তানের জন্য ‘বিশেষ ব্যবস্থা’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার নিউজ টি পড়েছে

বাইলজ অনুযায়ী, এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর দ্বিতীয় থেকে ষষ্ঠ হওয়া দলগুলো পাবে বাছাইপর্ব খেলার টিকিট। কিন্তু পাকিস্তান এবার নাম প্রত্যাহার করায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম চালু করেছে। সেই নিয়মে, টুর্নামেন্টের শীর্ষ পাঁচে থাকলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে প্লে–অফ।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসানও টুর্নামেন্টের শুরু থেকে জানতেন, শীর্ষ ছয়ে থাকলেই পাওয়া যাবে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ। কিন্তু দুই দিন আগে এফআইএইচ থেকে পাওয়া চিঠি দেখে জানলেন, অন্তত পঞ্চম হতে হবে এশিয়া কাপে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬ © আলোর মিছিল ২৪