সেকালের শামসুল হক, একালের ‘জ্বালাময়ী’ জালাল—তাঁদের ‘পরিণতি’ কেন এমন হয়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার নিউজ টি পড়েছে

আগস্ট ২৬, ২০২৫ রাতের ঘটনা পরদিন সকালে প্রায় সবগুলো চ্যানেল দেখাচ্ছিল বারবার। মনে হচ্ছিল, একই স্ক্রিপ্ট পড়ছেন সবাই। ডাকসুর ভিপি পদপ্রত্যাশী এক ছাত্র তাঁর রুমমেটকে ‘খুন’ করার চেষ্টায় রক্তাক্ত করেছেন। হলের ছাত্ররা তাতে উত্তেজিত হয়ে তখনই তার ‘হাতবিচার’ করতে উদ্যত হয়েছিলেন।

প্রভোস্ট প্রমুখ গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করে উত্তেজিত ছাত্রদের দাবির মুখে তাঁকে পুলিশের হাওলা করে দিয়েছেন। হত্যাচেষ্টার জন্য অভিযুক্ত করে মামলাও করেছে হল কর্তৃপক্ষ। আজকাল কোনো খবরেই আর গা ভাসাই না।

যে হলের ঘটনা, সে হলে ১৯৭৪ সালে পাশের হল থেকে ধরে এনে সাতজনকে গুলি করে মারা হয়েছিল। সেই ঘটনায় কত দিন পরে কারা মামলা করেছিলেন। খুনিদের চিনতেন সবাই, পরের দিন সব পত্রিকায় একই বয়ান ছাপা হয়েছিল। যখন সব বয়ান, সব স্ক্রিপ্ট মিলে যায়, তখন মনে হয় কলকাঠি অন্য কেউ নাড়ছেন নিরাপদ কোনো জায়গায় বসে। টিভির ছবিতে অভিযুক্ত ব্যক্তির চেহারা বোঝা যাচ্ছিল না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬ © আলোর মিছিল ২৪