নুরুল হক পুরোপুরি সুস্থ নন, কিন্তু তাঁকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে: রাশেদ খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার নিউজ টি পড়েছে

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দলের সভাপতি নুরুল হক এখনো পুরোপুরি সুস্থ নন। কিন্তু তাঁকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানবাড়ি গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাশেদ খান।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, নুরুল হকের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তাঁর মাথা, মুখমণ্ডল ও দাঁতে গুরুতর আঘাত রয়েছে। নাক দিয়ে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। কিন্তু গণমাধ্যমে তাঁকে সুস্থ দেখানোর যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬ © আলোর মিছিল ২৪