
অক্সফাম বাংলাদেশ প্রোগ্রাম অফিসারের পদে নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। পদটি ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সীমিত সময়ের জন্য। নতুন কর্মীকে প্রকল্প কার্যক্রম সমন্বয়, বাজেট নিয়ন্ত্রণ, অংশীদার যোগাযোগ ও প্রতিবেদন প্রস্তুতিতে সহায়তা করতে হবে। এ ছাড়া তাঁকে সরকার, সিভিল সোসাইটি, বেসরকারি খাত (বিশেষ করে তৈরি পোশাকশিল্প ও আন্তর্জাতিক ব্র্যান্ড), জলবায়ু অর্থায়ন সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরি ও অংশীদারত্বের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্রার্থীর জন্য যে যোগ্যতা চাওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রকৌশল, পরিবেশ/দুর্যোগ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি; কমপক্ষে তিন বছরের প্রকল্প বাস্তবায়ন, সমন্বয় ও অংশীদার ব্যবস্থাপনার অভিজ্ঞতা; শ্রমিক অধিকার এবং তৈরি পোশাকশিল্পে কাজের অভিজ্ঞতা; জলবায়ু অর্থায়ন, স্থানীয় শক্তি পরিকল্পনা এবং শ্রমিক-সহায়ক নীতি প্রণয়নের জ্ঞান।
Leave a Reply