চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার নিউজ টি পড়েছে

প্রকৌশলী অধিকার আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ করেছেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নগরের লালদীঘি ময়দানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে তিনটায় চট্টগ্রামের রাউজানের চুয়েট থেকে ১০টি বাসযোগে শিক্ষার্থীরা লালদীঘি ময়দানে এসে উপস্থিত হন। পরে তাঁদের সঙ্গে নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন। সমাবেশে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না, চলবে না’, ‘এই মুহূর্তে দরকার, কোটা প্রথার সংস্কার’ প্রভৃতি স্লোগান দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬ © আলোর মিছিল ২৪