ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করতেন তাঁরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার নিউজ টি পড়েছে

দেশের বিভিন্ন জায়গা থেকে পুরান ঢাকার তাঁতীবাজারে আসা স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের নিশানা করত সংঘবদ্ধ একটি ডাকাত চক্র। পরে চক্রটি নিজেদের ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ পরিচয় দিয়ে তাঁদের কাছ থেকে টাকা ও মালামাল ডাকাতি করত। গতকাল বুধবার রাতে নগরীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের কাছে ডাকাতির প্রস্তুতিকালে ওই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬ © আলোর মিছিল ২৪